কুমিল্লায় ডেঙ্গুর কেন্দ্রস্থল দাউদকান্দি, একদিনেই শনাক্ত ১৮ রোগী
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬ ২০:৪৬ পি এম
কুমিল্লা জেলায় দাউদকান্দি উপজেলাতেই ডেঙ্গু রোগের সংক্রমণ সবচেয়ে বেশি। জেলা সিভিল সার্জন কার্যালয়ের ১৮ জুলাই তারিখের রিপোর্টে দেখা গেছে, আগের ২৪ ঘন্টায় দাউদকান্দি উপজেলায় ১৮ জন ডেঙ্গু সনাক্ত হয়েছে। পুরো জেলায় একদিনে মোট সনাক্ত হয়েছে ৩৩ জন।
গতবছরও কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি ছিল, ওই বছর অন্তত সাতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দাউদকান্দি উপজেলায় মৃত্যুবরণ করে। এবারও দাউদকান্দিতেই সংক্রমণ বেশি হওয়ায় দুশ্চিন্তা দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।
পরিসংখ্যান বলছে, এবছর দাউদকান্দিতে মোট ৯৪ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়। এরমধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৭৯ জন। তবে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন ৭৮ জন। এবছর জেলায় মোট ডেঙ্গু সনাক্ত রোগের সংখ্যা ২৯৯ জন, যার মধ্যে ২৬২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৪১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এখনো পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যার শূন্য।
জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, আমি শনিবার সারাদিন দাউদকান্দি - মেঘনা ওই অঞ্চলে পরিদর্শন করেছি। আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়ে এসেছি। এখনো জেলায় প্রাণহানি নেই।
দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, এবার আমরা আগে থেকেই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছি- তাদের কাছে কোন ডেঙ্গু সনাক্ত লিপিবদ্ধ হলেই যেন আমাকে জানায়। তাহলে আমরা সংক্রমণের হার সম্পর্কে পরিষ্কার ধারণা পাব। না হয় গত বছরের মত ভুগতে হবে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার জানান, আমরা সকল বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোকে নির্দেশণা দিবো যেন তারা সংক্রমন সনাক্তের তথ্য গোপন না করে। আর সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পৌরসভা থেকে ইউনিয়ন পর্যায়ে চালু আছে।
- কুমিল্লায় ডেঙ্গুর কেন্দ্রস্থল দাউদকান্দি, একদিনেই শনাক্ত ১৮ রোগী
- ফাহিম সব্যসাচী'র অন্তরে অচিন পাখি' বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া
- কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন
- জামায়াত আদর্শগতভাবে পরাজিত হয়েছে'---চরমোনাই পীর
- ফেনীতে রেড ক্রিসেন্টের পারিবারিক বন্ধন পুনরুদ্ধার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
- সুগন্ধির ব্যবসায় স্বপ্নের ঘ্রাণ ছড়াচ্ছেন ভিক্টোরিয়ার মুহিত
- বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- টিকাদানের পরও থামছে না হাম, কুমিল্লায় শিশুমৃত্যু বেড়ে ১৪
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত